Pictures
April 16, 2026
কলকাতায় অবস্থিত *BLOOMING PROGRESSIVE FOUNDATION* নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন,যারা কতিপয় বিশেষভাবে সক্ষম কিশোর কিশোরীদের নাচ, গান আঁকা ইত্যাদি শেখায়, গতকাল একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছেন। আমাদের সংস্থা *রবীন্দ্র সরোবর প্রেরণা ওয়েলফেয়ার অর্গানাইজেশন* এর তরফে উক্ত সংস্থাটিকে ১০,০০০/- আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল (১৫/৪/২৬) আমাদের সংস্থার তরফে সম্পাদিকা শ্রীমতী শ্যামলী দত্ত ও অন্য দুজন সদস্য শ্রী দেবাশীষ চক্রবর্তী ও শ্রীমতী শ্রাবণী বসু উপস্থিত ছিলেন। নিচে অনুষ্ঠানের কিছু ছবি দেওয়া হল।
![]() | ![]() |
![]() | ![]() |
Dec 19, 2025
আজ আমাদের সংস্থা রবীন্দ্র সরোবর প্রেরণা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ও সুন্দরবনের বালি দ্বীপের স্বেচ্ছাসেবী সংস্থা “ফেরিওয়ালা” ব্যবস্থাপনায় ওই দ্বীপের দুঃস্থ ৭২ জন মহিলাকে শীতের চাদর উপহার হিসেবে তুলে দেওয়া হয়। চাদর প্রাপ্তিতে প্রাপকেরা অত্যন্ত খুশি হয়ে দুই হাত তুলে আমাদের সংস্থাকে আশীর্বাদ করেন। আমরা বিশ্বাস করি ওনাদের এই আশীর্বাদ পাথেয় করে আমরা আরও বেশী করে সামাজিক কর্মে ব্রতী হবার শক্তি পাবো।
![]() | ![]() |
![]() | ![]() |
Dec 7, 2025
মাননীয় সদস্যবৃন্দ ও আমাদের সমস্ত শুভানুধ্যায়ী ও ডোনারদের অত্যান্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ(৭/১২/২৫) আমাদের সংস্থা *রবীন্দ্র সরোবর প্রেরণা ওয়েলফেয়ার অর্গানাইজেশন* এর তরফে সোনারপুর(দক্ষিণ ২৪, পরগনা) এর অদূরে আড়াপাঁচ নামক একটি জায়গার দুঃস্থদের মধ্যে কম্বল বিতরন করা হয়। আজকের অনুষ্ঠানে আমাদের সংস্থার তরফে সভাপতি শ্রী চুনীলাল মুখোপাধ্যায়, সম্পাদিকা শ্রীমতী শ্যামলী দত্ত এবং দুজন সদস্য শ্রী সুজিত কুমার ব্যানার্জি ও শ্রী তাপস কুমার দাস উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আমাদের একজন স্কলারশিপ প্রাপক, ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী কুমারী আমিশা মাইতি উপস্থিত ছিলেন। এই প্রতিবেদন এর সাথে আজকের অনুষ্ঠানের কিছু ছবি দেওয়া হলো।
![]() | ![]() |
![]() | ![]() |
![]() | ![]() |













